সাতক্ষীরায় অক্সিজেন সংকটে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

সাতক্ষীরা প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ১৯:৪৪আপডেট : ০১ জুলাই ২০২১, ১৯:৪৬

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে অক্সিজেন বিপর্যয়ে রোগী মারা যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) এ কমিটি গঠন করা হয় বলে জানান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা।

মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ আহমেদকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন– সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মারুফ আহমেদ ও সামেক হাসপাতালের চিকিৎসক সাইফুল্লাহ।

জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টায় হাসপাতালে হঠাৎ অক্সিজেন সরবরাহের প্রেসার কমে যায়। ফলে তীব্র অক্সিজেন সংকটে পড়েন সিসিইউ, আইসিইউতে থাকা রোগীরা। ঘণ্টাখানেক এ অবস্থা বিরাজ করছিল। স্বজনদের অভিযোগ, অক্সিজেনের অভাবে বুধবার সন্ধ্যার পর থেকে মারা গেছেন কমপক্ষে সাত জন রোগী। রাত ৮টার দিকে যশোর থেকে অক্সিজেন সিলিন্ডারসহ কারিগরি বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে সমস্যার সমাধান করেন। এ সময় আইসিইউ ওয়ার্ডের সামনে রোগীর স্বজনদের দৌড়াদৌড়ি এবং কান্নার রোল পড়তে দেখা যায়। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান মৃত রোগীদের স্বজনরা।

করোনা ডেডিকেটেড এই হাসপাতালে বর্তমানে ২৮৫ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ রয়েছে এখানে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, বুধবার যান্ত্রিক ত্রুটির কারণে অক্সিজেনের প্রেসার কমে যায়। ফলে আইসিইউয়ের মধ্যে চার জন রোগী মারা যান। অক্সিজেন ঠিক ছিল। অক্সিজেনের কোনও ঘাটতি ছিল না। তবে কী কারণে অক্সিজেনের প্রেসার কমে গেলো, তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, তত্ত্বাধয়াককে আজকের (বৃহস্পতিবার) মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন দেখে প্রয়োজন পড়লে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে।

আরও খবর: সাতক্ষীরা মেডিক্যালে অক্সিজেন সংকটে ৭ রোগীর মৃত্যুর অভিযোগ

 
/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম