সাতক্ষীরায় আরও ১৪ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ১৯:৫৮আপডেট : ০১ জুলাই ২০২১, ১৯:৫৮

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে পাঁচ নারীসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন বিপর্যয়ের কারণে সাতজনের মৃত্যু হয়েছে।

করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন আশাশুনি উপজেলার নৈকাটি গ্রামের বেনু গাজীর ছেলে আব্দুল হামিদ গাজী (৭৫), একই উপজেলার বকচর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম পারভেজ (৪৮), তালা উপজেলার শার্শা সেনের গাতি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (৬০), কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী সফুরা খাতুন (৬০), সাতক্ষীরার ইটাগাছা এলাকার মফিজুল ইসলামের স্ত্রী খায়রুন্নেছা (৪০), কুখরালী এলাকার মনিরুজ্জামানের স্ত্রী নাজমা খাতুন (৫০), পলাশপোল এলাকার শেখ নিজাম উদ্দিনের ছেলে শেখ কাদিরুল (৭৫), একই এলাকার সমশের আলীর ছেলে আনছার আলী (৭৫), সদর উপজেলার ভাড়ুখালী গ্রামের মৃত অজেত আলীর ছেলে কাওছার আলী (৫২) এবং দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে তুহিন (৪৫)।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের আব্দুস সোবহানের ছেলে ইদ্রিস আলী (৬২), পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শাহাজান সরদারের স্ত্রী ফতেমা খাতুন (৫১), দেবহাটার ভাড়াশিমলা গ্রামের মৃত আব্দুল হামিদ খানের ছেলে আকরাম হোসেন খান (৬৩) ও শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের কাশেম গাজীর ছেলে আশরাফ হোসেন গাজী (৪৭)। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২০ মে থেকে ৩০ জুনের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফ্লু কর্নার ও করোনা ইউনিটে ভর্তি হন তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ পর্যন্ত জেলায় করোনায় ৭৪ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৫০ জন।

এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ দশমিক ৫ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৮ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যালে ১৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পিসিআর ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়।

তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলায় তিন হাজার ৪২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৪৮৫ জন, মারা গেছেন ৭৪ জন; উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৫০ জন। বর্তমানে জেলায় করোনা রোগী আছেন ৮০৯ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৪ জন। 

 

/এএম/  
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম