রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি, গ্রেফতার ৩

মোংলা প্রতিনিধি
০২ জুলাই ২০২১, ১৫:৫২আপডেট : ০২ জুলাই ২০২১, ১৫:৫২

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ইলেকট্রিক্যাল ক্যাবল চুরির সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (০২ জুলাই) সকালে তাদেরকে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় তাদেরকে আটক করে সেখানকার আনসার সদস্যরা।

তারা হলেন- উপজেলার গৌরম্ভা ইউনিয়নের মিরাজুল ইসলাম (২৪), বর্নী এলাকার লতিফুর রহমান (২০) ও নাইম মুন্সী (২০)।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার সাপমারী-কাটাখালী এলাকায় নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ইলেকট্রিক্যাল ক্যাবল কেটে নিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে আনসার সদস্যরা। এরপর তারা রামপাল থানা পুলিশে খবর দেয়। থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় পাল ঘটনাস্থলে গিয়ে চুরি হওয়া ১৬০ গজ ইলেকট্রিক্যাল তামার তারসহ ওই তিনজনকে রাতে থানায় নিয়ে যান।

এরপর এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন বিদ্যুৎ কেন্দ্রের গনাত্রা হেভি লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ প্রবীর কুমার। মামলা দায়েরের পর শুক্রবার সকালে ওই তিনজনকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার ওসি।

মামলার বাদী প্রবীর কুমার বলেন, এর আগেও কয়েকবার এখান থেকে মালামাল চুরি হয়েছে। তখন তাদের ধরা না গেলেও বৃহস্পতিবার সন্ধ্যায় এক লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৬০ গজ ইলেকট্রিক্যাল ক্যাবল কেটে চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট চালু
ইরান যুদ্ধে জ্বালানিতে চাপ, বিদ্যুৎ সরবরাহে বিকল্প পরিকল্পনা
বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডের ৩২ ফিট প্রাচীর ভেঙে গেছে
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম