সপ্তাহে ৩ দিন ভারত থেকে বাংলাদেশে ফেরা যাবে

বেনাপোল প্রতিনিধি
০৩ জুলাই ২০২১, ২০:৪৬আপডেট : ০৩ জুলাই ২০২১, ২০:৪৬

এখন থেকে সপ্তাহে তিন দিন পাসপোর্টধারী যাত্রীরা ভারত থেকে বাংলাদেশে ফিরতে পারবেন- এমনই একটি আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেনাপোল ইমিগ্রেশনে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব। এ আদেশের ফলে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ তিন দিন শুধুমাত্র ভারত থেকে যাত্রীরা দেশে ফিরতে পারবেন।

এতে শনিবার (০৩ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে কোনও বাংলাদেশি বা ভারতীয় যাত্রী বাংলাদেশে ঢুকতে পারেনি।

ওসি আহসান হাবিব বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আদেশ আমার দফতরে এসেছে। আদেশে বলা হয়েছে, এখন থেকে সপ্তাহে তিন দিন ভারত থেকে ভারতীয় কিংবা বাংলাদেশি যাত্রী সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এই তিনদিন ফিরতে পারবেন। এ সময় তাদেরকে অবশ্যই করোনা নেগেটিভের সনদ এবং ভারতীয় হাইকমিশনারের এনওসি সঙ্গে আনতে হবে। এ আদেশ কার্যকর হওয়ায় আজ কোনও যাত্রী বাংলাদেশে প্রবেশ করেনি।

তবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার থেকে এনওসি নিয়ে ১১ বাংলাদেশি ও দুই ভারতীয় ওপারে গেছেন বলে জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের