খুলনা বিভাগে একদিনে ৪৬ জনের মৃত্যুর রেকর্ড

খুলনা প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ১৭:৫৫আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৯:০৯

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই বিভাগে একদিনে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যু। এছাড়া একই সময়ে এক হাজার চার জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (৪ জুলাই) খুলনার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে মৃতদের মধ্যে খুলনা জেলার ১৫ জন, সাতক্ষীরার এক জন, বাগেরহাটের এক জন, যশোরের সাত জন, মাগুরার দুই জন, ঝিনাইদহের দুই জন, কুষ্টিয়ার ১৫ জন, চুয়াডাঙ্গার দুই জন ও মেহেরপুরের একজন রয়েছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে খুলনা বিভাগে এ পর্যন্ত মোট ৬০ হাজার ৫৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন মোট এক হাজার ২১৪ জন। আর ৪০ হাজার ২১৮ জন সুস্থ হয়েছেন।

খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে একদিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যশোরে। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এই সময়ে মৃত্যু হয়েছে সাত জনের। যশোরে এ পর্যন্ত মোট ১৩ হাজার ২৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ১৬৯ জন। এরপর একদিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়া, বাগেরহাট, খুলনা ও চুয়াডাঙ্গায়।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান