সাতক্ষীরায় আরও ৮ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ১৫:১১আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৫:১১

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে তিন নারীসহ আট জনের মৃত্যু হয়েছে। 

করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী শরিফা বেগম (৪২), কালিগঞ্জের নলতা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আব্দুর রশিদ (৭৫), পাটকেলঘাটর চোমরখালি গ্রামের বেলায়েত সরদারের ছেলে আব্দুল মান্নান, সদরের বাঁশদহ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম (৫২), দেবহাটার মাঘরী গ্রামের মৃত আব্দুল গাফ্ফারের স্ত্রী আনোয়ারা খাতুন, তালার আটলিয়া এলাকায় মৃত দিন মোড়লের ছেলে এরফান (৪০), আশাশুনির কাদাকাটি এলাকার মৃত দাউদের ছেলে মুত্তাজুল (৮২) ও দেবহাটার সখিপুর এলাকার মাসুদের স্ত্রী সুমি (২৪)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২৪ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফ্লু কর্নার ও করোনা ইউনিটে ভর্তি হন তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ পর্যন্ত জেলায় করোনায় ৭৫ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৭১ জন।

এদিকে সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় আরও ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৩৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৮৯ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন আট জন। এ সময় হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ৩৫৩টি নমুনা পরীক্ষা করে ১০২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৮৯ শতাংশ।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম