আড়াই মাস পর ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু

বেনাপোল প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ২১:৫৯আপডেট : ০৫ জুলাই ২০২১, ২২:০৭
image

দীর্ঘ আড়াই মাস পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে অক্সিজেন আমদানি শুরু হয়েছে। গত দুইদিনে প্রতিবেশী দেশটি থেকে ১৫টি ট্রাকে ১৯০ মেট্রিক টন অক্সিজেন এসেছে।

সোমবার (০৫ জুলাই) রাত ৮টার দিকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুইদিনে ভারত থেকে প্রায় ১৯০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে লিন্ডা বাংলাদেশ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

ভারতে করোনাভাইরাসের প্রকোপ অতিমাত্রায় বেড়ে গেলে সে দেশে অক্সিজেন সংকট দেখা দেয়। এতে নিজেদের চাহিদা মেটাতে এপ্রিলের মাঝামাঝি সময়ে বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধ করে দেয়।

লিন্ডা বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট লিমিটেডের প্রতিনিধি জিল্লুর রহমান জানান, ২১ এপ্রিলের পরে তাদের কোম্পানির নামে কোনো অক্সিজেন আমদানি হয়নি। ভারতে অক্সিজেন সংকট থাকায় সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে রফতানি বন্ধ করে দেয়। এখন সেখানে চাহিদা কমে যাওয়ায় ভারত সরকার রফতানির অনুমতি দিয়েছে। এখন থেকে প্রায় প্রতিদিনই ভারত থেকে অক্সিজেন আমদানি হবে।

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, ভারতে করোনা বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকট তৈরি হয় এবং চাহিদা বেড়ে যায়। যে কারণে অক্সিজেন রফতানি বন্ধ করে দেয়। দেশটিতে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সরবরাহ প্রতিষ্ঠানটি আবারও বাংলাদেশে অক্সিজেন রফতানি শুরু করে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার সুপার সাইফুর রহমান মামুন জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আবার অক্সিজেন আমদানি শুরু হয়েছে। গত দুইদিনে ১৫টি ট্রাকে প্রায় ১৯০ মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে বাংলাদেশে এসেছে।

/এফআর/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম