চুয়াডাঙ্গায় একদিনে ১৩ মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৬ জুলাই ২০২১, ১০:১৮আপডেট : ০৬ জুলাই ২০২১, ১০:১৮

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় (৫ জুলাই সকাল ৮ থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত) আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন করোনা পজিটিভ ও ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মোট ১১৭ জন মারা গেলেন। 

জেলার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, করোনা পজিটিভ হয়ে চুয়াডাঙ্গায় দুই জন ও চুয়াডাঙ্গার একজনের ঢাকায় মৃত্যু হয়েছে। আর উপসর্গের মৃত্যুগুলো পজিটিভ না আসলে তা চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় না। 

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদরে ৪৪ জন, আলমডাঙ্গায় ২১ জন, দামুড়হুদায় ১৮ জন এবং জীবননগরে ৫৭ জন। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৯৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ২৩৪৬ জন। মারা গেছেন ১১৭ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম