খুলনা বিভাগে একদিনে রেকর্ড ৬০ মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত

খুলনা প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৪:৩৭আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৪:৩৭

খুলনা বিভাগে মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। এই বিভাগে সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬০ জন মারা গেছেন। একই সময়ে এক হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। 

বুধবার (৭ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এছাড়া কুষ্টিয়ায় ১১, ঝিনাইদহে সাত, যশোরে ছয়, চুয়াডাঙ্গায় পাঁচ, নড়াইলে চার, বাগেরহাটে তিন, মেহেরপুরে দুই ও মাগুরায় এক জন মারা গেছেন।

এর আগে গত সোমবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়। আর একই দিন করোনা শনাক্ত হয়েছিল এক হাজার ৪৭০ জনের। এরপর গতকাল মঙ্গলবার সর্বোচ্চ এক হাজার ৮৬৫ জনের করোনা শনাক্ত হয়।

সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৬৫ হাজার ৭৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে । করোনায় মারা গেছেন এক হাজার ৩৬৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ হাজার ৩৭৮ জন।

 

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান