কুষ্টিয়ার এক হাসপাতালে একদিনে ১৭ রোগীর মৃত্যু

খুলনা প্রতিনিধি  
০৮ জুলাই ২০২১, ১১:৪০আপডেট : ০৮ জুলাই ২০২১, ১১:৪০

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৭ জন রোগী মারা গেছেন। এরমধ্যে ১০ জন করোনা পজিটিভ এবং সাত জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এরআগে, বুধবার (৭ জুলাই) হাসপাতালে ১১ রোগীর মৃত্যু হয়। 

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। 

সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৪৩ জনের নমুনা পরীক্ষায় ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ২২ শতাংশ। এখন পর্যন্ত জেলায় ৬৮ হাজার ৮৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৯ হাজার ৬৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৮৬ জন, সুস্থ হয়েছেন ছয় হাজার ১৫৭ জন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা তিন হাজার ২২১ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬৫ জন ও হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৯৫৬ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী