খুলনার তিন হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি  
১১ জুলাই ২০২১, ১১:০৩আপডেট : ১১ জুলাই ২০২১, ১১:০৩

খুলনার সরকারি-বেসরকারি তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন করোনায় ও দুই জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে।

১৪ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে আট জন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জন ও খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চার জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কারও মৃত্যু হয়নি।

খুমেক হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে মৃত আট জনের মধ্যে করোনায় ছয় জন ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতরা হলেন- রূপসার সুফিয়া (৪৫), নগরীর সোনাডাঙ্গার আসাদুল হক (৭৫), খালিশপুরের শাহারা বেগম (৬৫), আফিলগেটের নাজির আহমেদ (৭০), খুলনার রাজিয়া (৫০) ও যশোরের এমএ খলিল (৮০)।

তিনি আরও জানান, হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৩ জন। তাদের মধ্যে রেড জোনে ১২১, ইয়েলো জোনে ৩৬, আইসিইউতে ১৯ জন ও এইচডিইউতে ১৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরীর সোনাডাঙ্গা মেইন রোড এলাকার আরোয়া ফকরুদ্দীন (৪৪) ও যশোর কেশবপুরের মঞ্জুয়ারা বেগম (৫০)। চিকিৎসাধীন রয়েছেন ১৩৪ জন। তাদের মধ্যে আইসিইউতে আট জন ও এইচডিইউতে আছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় ৩৩ জন ভর্তি হয়েছেন। আরও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরীর ডালমিল মোড় এলাকার গোলাম কিবরিয়া (৬৮), রুপসার জীবন কৃষ্ণ পাল (৫৭), তেরখাদার মফিজুল ইসলাম (৫৫) ও অভয়নগরের জেসমিন বেগম (৪৫)।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম