কুষ্টিয়ায় আরও ১২ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১৪ জুলাই ২০২১, ১১:২৯আপডেট : ১৪ জুলাই ২০২১, ১১:২৯

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে জেলায় ৯০৩টি নমুনা পরীক্ষায় ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৯৯ ভাগ। 

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ১৯৮ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার দুই জন। আর মোট ৩৫৯ জন মারা গেছেন।

এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৭৯ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২০৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৪ জন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি