খুলনার চার হাসপাতালে মারা গেলেন ১৯ জন

খুলনা প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১১:১০আপডেট : ১৫ জুলাই ২০২১, ১১:১০

খুলনার সরকারি-বেসরকারি চারটি হাসপাতালে আরও ১৯ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ১৫ জন করোনা পজিটিভ ও চার জন উপসর্গের রোগী ছিলেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের ২০০ বেডে ১৯৫ জন করোনা পজিটিভ ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাত জন ও ছাড়পত্র নিয়েছেন ৪০ জন। মারা গেছেন ১২ জন। এর মধ্যে আট জন করোনা পজিটিভ ও চার জন করোনা উপসর্গের রোগী ছিলেন।
           
আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, সকাল পৌনে ৯টা পর্যন্ত ৪৫ বেডে ৪৪ জন করোনা পজিটিভ ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চার জন। ছাড়পত্র নিয়েছেন তিন জন। মারা গেছেন চার জন। 

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, সকাল ৯টা পর্যন্ত ১৫০ বেডে ১১৩ জন করোনা পজিটিভ ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় ভর্তি ১৪ জন ও সুস্থ হয়েছেন ১৩ জন। মারা গেছেন দুই জন। 

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, সাড়ে ৮টা পর্যন্ত ৮০ বেডে ৬৮ জন করোনা পজিটিভ ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। ছাড়পত্র নিয়েছেন ২১ জন। মারা গেছেন একজন। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি