করোনায় যশোর প্রেস ক্লাবের সাবেক সভাপতির মৃত্যু

যশোর প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ১১:১৮আপডেট : ১৭ জুলাই ২০২১, ১১:১৮

করোনা আক্রান্ত হয়ে যশোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের যশোর ব্যুরো প্রধান মিজানুর রহমান তোতা (৬৫) মারা গেছেন।

শনিবার সকাল ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের ডা. আরিফুল ইসলাম জানান, সাংবাদিক মিজানুর রহমান করোনায় আক্রান্ত ছিলেন। এছাড়া মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তার। তিনি হাসপাতালের আইসিইউতে ছিলেন। সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সাংবাদিক মিজানুর রহমান।

তার ছেলে শাহেদ রহমান জানান, বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থান যশোর শহরের খয়েরতলায় তাকে দাফন করা হবে।

মিজানুর রহমান তোতা আশির দশক থেকে সাংবাদিকতা করছেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে যশোরের সাংবাদিকরা প্রথমে হাসপাতালে পরে তার খয়েরতলাস্থ বাসায় যান। মিজানুর রহমান তোতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর।

/এএম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী