সাতক্ষীরা মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ১৬:০৬আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৬:১২

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রবিবার (১৮ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ৮ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি।

এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মোট ৪৬৮ জন এবং করোনায় ৮১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন– সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাইকাড়া গ্রামের মৃত আমিন পাড়ের স্ত্রী রোকেয়া খাতুন (৭০), একই উপজেলার মহৎপুর গ্রামের মৃত অধর আচার্যর ছেলে তারক আচার্য (৬৫), পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের আনিছউদ্দিনের ছেলে রেজাউল ইসলাম (৪৮), পাটকেলঘাটা গ্রামের মৃত মঈন উদ্দীনের স্ত্রী রাশিদা বেগম (৭০), আশাশুনি উপজেলা সদরের আবু তালেবের মেয়ে শম্পা (১৮), সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার মৃত অব্দুল গনির স্ত্রী লুৎফুন্নেছা বেগম (৭০), দেবহাটা উপজেলার কোড়া গ্রামের মৃত সিদ্দিক মোড়লের ছেলে আব্দুল ওয়াহেদ (৬৫), শ্যামনগর সদর গ্রামের হুমায়ন কবিরের স্ত্রী রুমানা খাতুন (৫০), তালা উপজেলার ইসলামকাটি গ্রামের তাপস পালের স্ত্রী রাখি পাল (৩১) ও একই উপজেলার আবমপাড়া গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে রজব আলী (৭০)।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রামনগর গ্রামের মৃত আত্তাপ আলীর ছেলে মো. রেজাউল ইসলাম (৭২)।

এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৯৮টি নমুনা পরীক্ষায় ১০১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২০ দশমিক ২৮ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৮৯ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, ‘এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৯২৬ জন। জেলায় সুস্থ হয়েছেন তিন হাজার ৬১৪ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ২৩১ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৬ জন। তাদের মধ্যে সামেক হাসপাতালে ২৯ জন ও বেসরকারি হাসপাতালে ৭ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৯৫ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩১২ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৩৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ৭৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮১ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৬৮ জন।’

 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের