খুলনার চার হাসপাতালে একদিনে আরও ১৩ মৃত্যু

খুলনা প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ১০:৫৯আপডেট : ১৯ জুলাই ২০২১, ১০:৫৯

খুলনার সরকারি-বেসরকারি চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ রোগী মারা গেছেন। এর মধ্যে ১২ জনই করোনা পজিটিভ। সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এদের মৃত্যু হয়। 

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, হাসপাতালে ১৬৩ জন করোনা পজিটিভ ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। আর ছাড়পত্র নিয়েছেন ৩১ জন। এসময়ের মধ্যে মারা গেছেন সাত জন। এর মধ্যে ছয় জন করোনা পজিটিভ ও একজন উপসর্গের রোগী আছেন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে ৪৩ করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চার জন। আর ছাড়পত্র নিয়েছেন দুই জন। মারা গেছেন দুই জন। 

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে ৬২ জন করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। আর ছাড়পত্র নিয়েছেন ১৫ জন। মারা গেছেন একজন। 

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিট মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, সকাল ৯টা পর্যন্ত ৮৯ জন করোনা পজিটিভ ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন, সুস্থ হয়েছেন ১৭ জন। আর মারা গেছেন তিন জন রোগী। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম