ঈদের দিন ঘুরতে বেরিয়ে দুই বন্ধুসহ নিহত ৩

খুলনা প্রতিনিধি
২১ জুলাই ২০২১, ১৯:০৪আপডেট : ২১ জুলাই ২০২১, ১৯:০৪

মেহেরপুরের মুজিবনগরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে দুই মোটরসাইকেল ও নছিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

বুধবার (২১ জুলাই) দুপুরে মেহেরপুর-মুজিবনগর সড়কের সোনাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম।

নিহতরা হলেন সোনাপুর গ্রামের মাঠপাড়ার শরিফুল ইসলামের ছেলে শাকিল আহমেদ (২২), তার বন্ধু একই এলাকার মিনারুল ইসলামের ছেলে শামীম হোসেন (২০) এবং গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুস্তাকিম (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেলে ঘুরতে বের হন শাকিল ও শামীম। অন্য মোটরসাইকেলে ঘুরতে বের হন মুস্তাকিমসহ তিন জন। মানিকনগর গ্রামে নছিমন ও দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান শাকিল, শামীম ও মুস্তাকিম। এ ঘটনায় ওমর ফারুক ও রাকিবুল ইসলাম নামে আরও দুই জন আহত হন। তাদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আব্দুল হাসেম বলেন, ত্রিমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি