পিকআপের চাপায় প্রাণ হারালেন ইজিবাইকের ৬ যাত্রী

বাগেরহাট প্রতিনিধি
২৩ জুলাই ২০২১, ১০:২৩আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৩:১৪

ঢাকা-খুলনা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ইজিবাইকের ছয় যাত্রী। শুক্রবার (২৩ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন ফকিরহাট থানার ওসি আনম খায়রুল আনাম।

নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন বাগেরেহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের মোনতাজ আলী শেখের ছেলে শেখ নজরুল ইসলাম(৫৫), রামপাল উপজেলার চাকশ্রী বাজার এলাকার মৃত ওহিদের ছেলে আব্দুল হাই (৫০), ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলকার মৃত মালিপদের ছেলে গৌতম দে (৫০), নলদা এলাকার দিলিপ রাহার ছেলে উৎপল রাহা (৪২) ও একই এলাকার মৃত জগদীশ দত্তের ছেলে নয়ন দত্ত (২৬)। আহত নূর মোহাম্মদের বাড়ি ফকিরহাটের নলদা গ্রামে।

ওসি আনাম

স্থানীয় প্রত্যক্ষদর্শী মাহফুজুর রহমান ও আক্তার হোসেন জানান, সকালে বিকট শব্দ পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় তারা ছয়টি মৃতদেহ ও একজনকে আহত অবস্থায় দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইকের ভেতরে দেখতে পান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান সিরাজ জানান, ফকিরহাট উপজেলার বৈলতলী নামক স্থানে পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কিছু লোক ঘটনাস্থলে পড়ে আছে এমন খবর পেয়ে পেয়ে ঘটনাস্থলে এসে একজন আটকে পড়াকে ব্যক্তিকে উদ্ধার ও ছয়টি মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও ইজিবাইকসহ মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আনম খায়রুল আনাম বলেন, সকালে পিকআপের চাপায় ইজিবাইকের ছয় যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত অবস্থায় একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালককে আটক এবং পিকআপ জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক