তলিয়ে গেছে মোংলা শহর, পানিবন্দি ৭ হাজার মানুষ

মোংলা প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১৪:০৭আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৪:০৭

তিন দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মোংলা শহর ও উপজেলার বিভিন্ন এলাকা। পৌরসভার বিভিন্ন এলাকায় হাঁটু ও কোমর পানি। বাড়িঘর তলিয়ে যাওয়ায় পানিবন্দি সাত হাজারের বেশি মানুষ। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পানি নিষ্কাশনের ড্রেন ও খাল ডুবে থাকায় পানি নামার ব্যবস্থা নেই। প্রায় ৩-৪ ফুট পানিতে নিমজ্জিত রয়েছে ঘরবাড়ি। খাটের ওপরে পানি উঠে যাওয়ায় পৌরসভার পশু হাসপাতাল রোডের কয়েকশ মানুষ সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজে আশ্রয় নিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জলাবদ্ধতার সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশু হাসপাতাল রোড ও কামারডাঙ্গা এলাকায়। এসব এলাকার ঘরবাড়ি ডুবে গেছে।

পাশাপাশি পৌরসভার ৩, ৪, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পানিবন্দি হয়ে দুর্ভোগে আছেন বলে জানিয়েছেন পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান।

এদিকে বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বড় বড় গাছ উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে।

স্থানীয়রা বলছেন, এত পরিমাণ বৃষ্টি এর আগে হয়নি। এবার খাটের ওপর পানি উঠেছে। ঘরবাড়ি, রাস্তাঘাট পানির নিচে। অনেকেই আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

পৌর মেয়র শেখ আব্দুর রহমান বলেন, পুরো পৌরসভা পানির নিচে। স্মরণকালের বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুর্গতের খাদ্য সহায়তা দেওয়া হবে। দ্রুত পানি সরানোর কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, বৃষ্টিতে উপজেলা তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে সাত হাজার মানুষ। ভেসে গেছে এক হাজার ঘেরের চিংড়ি ও অন্যান্য মাছ। যারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠেছেন তাদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তবে পানিবন্দি লোকজন ও তলিয়ে যাওয়া ঘেরের সংখ্যা আরও বাড়বে।

/এএম/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম