ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন 

বেনাপোল প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ১৬:১৭ আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৯:৩৪

চতুর্থ দিনের মতো বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন। রবিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে অক্সিজেনবাহী ট্রেন বেনাপোলে পৌঁছায়। 

এর আগে ২০০ মেট্রিক টন করে ২৪, ২৮ ও ৩০ জুলাই ৬০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে এসেছিল তিনটি ট্রেন। এ নিয়ে চার দিনে ভারত থেকে ৮০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বাংলাদেশে এসেছে।

ভারতীয় সময় রবিবার সকাল সাড়ে ৭টায় ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন অক্সিজেনবাহী চতুর্থ ট্রেনটি টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। দুপুরে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায় ট্রেনটি।

কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় বিকাল সাড়ে ৩টায়। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার একই পথে ভারতে ফিরবে।

জানা গেছে, অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রফতানিকারক লিন্ডে ইন্ডিয়া। অক্সিজেনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, চতুর্থ চালানে ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশনে পৌঁছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে।

বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা সাইদুর রহমান বলেন, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্র দেখে খালাস দেওয়া হয়েছে। এরপর ট্রেনটি গন্তব্যে রওনা দেয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের ৪৮০টি রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
অবশেষে ভারতে চালু হলো অ্যাপল পে
সর্বশেষ খবর
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল
ছাত্রকে কান ধরিয়ে ওঠবস যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো