খুলনা বিভাগে একদিনে ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮০

খুলনা প্রতিনিধি 
০১ আগস্ট ২০২১, ১৭:৩০আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৭:৩২

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৮৮০ জনের। রবিবার (১ আগস্ট) স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া যশোরে সাত জন, খুলনায় ও ঝিনাইদহে পাঁচ জন করে, বাগেরহাট তিন জন, নড়াইলে ও চুয়াডাঙ্গায় দুই জন করে মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে ১ আগস্ট সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৮১২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৪২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৯৫ জন।

খুলনায় নতুন শনাক্ত হয়েছেন ১৮৯ জন। মোট শনাক্ত ২৩ হাজার ৯৬৫ জন। মারা গেছেন ৬২৯ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮৫৪ জন। বাগেরহাটে নতুন শনাক্ত ৮৯ জন। মোট শনাক্ত ৬ হাজার ৭১ জন। মারা গেছেন ১২৬ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৪১৮ জন। সাতক্ষীরায় নতুন শনাক্ত ৮২ জন। মোট শনাক্ত ৫ হাজার ৭০৪ জন এবং মারা গেছেন ৮৫ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৫৩ জন।

যশোরে নতুন শনাক্ত ৮৬ জন। মোট শনাক্ত ১৮ হাজার ৮২৬ জন। মারা গেছেন ৩৫১ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৭৩ জন। নড়াইলে নতুন শনাক্ত ৩৮ জন। মোট শনাক্ত ৪ হাজার ১৪২ জন। মোট মারা গেছেন ৯৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৮৭ জন। মাগুরায় নতুন শনাক্ত ৪৪ জন। মোট শনাক্ত ৩ হাজার ১২৫ জন। মারা গেছেন ৬৭ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৯৬৯ জন। ঝিনাইদহে নতুন শনাক্ত ৮৫ জন। মোট শনাক্ত ৭ হাজার ৬৫৪ জন। মারা গেছেন ২০৭ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৭২৩ জন।

কুষ্টিয়ায় নতুন শনাক্ত ১৮১ জন। মোট শনাক্ত ১৪ হাজার ৪১৫ জন। মারা গেছেন ৫৬৯ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৯২ জন। চুয়াডাঙ্গায় নতুন শনাক্ত ৫২ জন। মোট শনাক্ত ৬ হাজার ৪৬ জন। মারা গেছেন ১৬৩ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ১৭ জন। মেহেরপুরে নতুন শনাক্ত ৩৪ জন। মোট শনাক্ত ৩ হাজার ৮৬৪ জন। মারা গেছেন ১৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ১০৯ জন।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান