পর্নোগ্রাফি থাকায় কম্পিউটার পুড়িয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

সাতক্ষীরা প্রতিনিধি
০২ আগস্ট ২০২১, ১২:১৯আপডেট : ০২ আগস্ট ২০২১, ১২:১৯

লকডাউনে দোকান খোলা রাখায় সাতক্ষীরার এক টেলিকম দোকানের মালিককে জরিমানা ও পর্নোগ্রাফি থাকায় কম্পিউটার পুড়িয়ে দেওয়া হয়েছে।

রবিবার (১ আগস্ট) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

এ সময় ‘রেজওয়ান টেলিকম’ নামের ওই দোকানের এক শাটার খোলা থাকায় এক হাজার টাকা জরিমানা ও জব্দ করা কম্পিউটার পুড়িয়ে দেওয়া হয়।

সাতক্ষীরা উপজেলার শিয়ালডাঙ্গা এলাকার এ দোকান মালিক বলেন, ‘বিকাল ৪টার দিকে আমার বাড়িতে বিদ্যুতের সমস্যার কারণে দোকানে সরঞ্জাম নিতে আসি। এ সময় দোকান খোলা দেখে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান আসেন। তিনি আমাকে এক হাজার টাকা জরিমানা করেন। এরপর আমার একমাত্র আয়ের উৎস দোকানে থাকা কম্পিউটারটি জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে দেন। লকডাউনে আয় নেই, এর মধ্যে আমার ব্যবসায়িক কম্পিউটারটা পুড়িয়ে দিলো, কী করবো কিছু বুঝতে পারছি না।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, ‘পর্নোগ্রাফি থাকার কারণে কম্পিউটারটি ২৯২ ধারা অনুযায়ী জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।’

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম