খুলনা মেডিক্যালে একদিনে ভর্তি ৩ ডেঙ্গু রোগী

খুলনা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ১২:০১আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১২:০৫

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে একদিনে তিন জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সোমবার (২ আগস্ট) বিভিন্ন সময়ে তারা ভর্তি হন। এদিকে ডেঙ্গু রোগীদের সুষ্ঠু চিকিৎসায় ‘ডেঙ্গু ওয়ার্ড’ তৈরির প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ আগস্ট) খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (২ আগস্ট) ভোর পৌনে ৪টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে সজীব (৩২) নামে একজন ভর্তি হন। তিনি বাগেরহাটের কচুবুনিয়ার দেলোয়ারের ছেলে। সোমবার বিকাল ৬টার দিকে বাগেরহাটের বাঁশতলি এলাকার অপুর ছেলে অতিসকে (৪) ভর্তি করা হয়। এরপর রাত ৯টার দিকে ভর্তি করা হয় নড়াইলের লুটিয়ার কানু ঘোষের ছেলে লিংকন ঘোষকে (১০)।

খুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল ইসলাম বলেন, ডেঙ্গু রোগীদের সুষ্ঠু চিকিৎসা দিতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য হাসপাতালের দুইটি স্থান নির্ধারণ করা হয়েছে। শুরুতে ১০ শয্যার একটি ওয়ার্ডের প্রস্তুতি চলছে। আগামী ৫ আগস্ট ডেঙ্গু ওয়ার্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা মেডিক্যালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৃথক ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম