খুলনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ১৬:০৪আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৬:০৪

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৪৬ জন। এর আগের দিন সোমবার (২ আগস্ট) এ বিভাগে ২৬ জনের মৃত্যু এবং এক হাজার ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। অতএব ২৪ ঘণ্টার ব্যবধানে এ বিভাগে ভাইরাসটিতে মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে খুলনায় ৮, যশোর ও কুষ্টিয়ায় ৭ জন করে; ঝিনাইদহে ৪, মেহেরপুরে ৩, মাগুরা ও চুয়াডাঙ্গার একজন করে রয়েছেন। এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৯৬ হাজার ১৩১ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। মারা গেছেন দুই হাজার ৪৮৫ জন। ৭২ হাজার ৮৭২ জন সুস্থ হয়েছেন।

খুলনায় আজ শনাক্ত ১৩২, মোট শনাক্ত ২৪ হাজার ২৬৬, মৃত্যু ৬৪৪ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৪৭৭ জন। বাগেরহাটে আজ শনাক্ত ৫৪, মোট শনাক্ত ৬ হাজার ১৯৫, মৃত্যু ১২৭ এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৪২৫ জন। সাতক্ষীরায় আজ শনাক্ত ৪১, মোট শনাক্ত ৫ হাজার ৮১৭, মৃত্যু ৮৫ এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৭৬ জন।

যশোরে আজ শনাক্ত ১৬৬, মোট শনাক্ত ১৯ হাজার ১৪৭, মৃত্যু ৩৬১ এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০৩ জন। নড়াইলে আজ শনাক্ত ৭৭, মোট শনাক্ত ৪ হাজার ২৬৬, মৃত্যু ৯৪ এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৫৩ জন। মাগুরায় আজ শনাক্ত ৭, মোট শনাক্ত ৩ হাজার ২৫১, মৃত্যু ৭০ এবং সুস্থ হয়েছেন ২ হাজার ১৩২ জন। ঝিনাইদহে আজ শনাক্ত ৮৩, মোট শনাক্ত ৭ হাজার ৯৩১, মৃত্যু ২১৩ এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬২ জন। কুষ্টিয়ায় আজ শনাক্ত ২৩৩, মোট শনাক্ত ১৫ হাজার ১২৮, মৃত্যু ৫৮৩ এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। চুয়াডাঙ্গায় আজ শনাক্ত ২৬, মোট শনাক্ত ৬ হাজার ১২৯, মৃত্যু ১৬৫ এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ১৬১ জন। মেহেরপুরে আজ শনাক্ত ৬৭, মোট শনাক্ত ৪ হাজার ১, মৃত্যু ১৪৩ এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৬৯ জন।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান