ঝিনাইদহের কালীগঞ্জের ভাই ভাই প্লাস্টিক কারখানায় আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বুধবার রাত ২ টার দিকে দিকে শহরের আড়পাড়া নদীপাড়ার ভাঙড়ি পট্রিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার মালিক দেলোয়ার হোসেন জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে কারখানার মধ্যে থাকা প্লাস্টিক সামগ্রী, মেশিনসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মতিয়ার রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত আড়াই টার দিকে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
/এআর/








