সিরিজ বোমা হামলা: শেষ হয়নি খুলনার ৫ মামলা

খুলনা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২১, ০৯:৪২আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০৯:৪৩

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের বিভিন্ন স্থানে সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। এর মধ্যে খুলনারই ১০ স্থানে হামলা হয়েছিল। এ ঘটনায় দুই শিশুসহ আহত হন বেশ কয়েকজন। খুলনার ঘটনাগুলোতে ৬টি মামলা হয়। এরমধ্যে একটি মামলার বিচার শেষ হয়েছে। কিন্তু বাকি পাঁচ মামলার বিচার কাজ ১৬ বছরেও শেষ হয়নি।
 
খুলনার যুগ্ম মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের এপিপি অ্যাডভোকেট আল আমিন বলেন, খুলনায় সিরিজ বোমা হামলার তিনটি মামলার উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। এর মধ্যে প্রতিটি মামলায় ২০ থেকে ২৫ জনের স্বাক্ষ্যগ্রহণ হয়েছে। বাকি সাক্ষ্যগুলোও দ্রুত সম্পন্ন হবে। এ আদালতে আগামী ৩১ আগস্ট একটি মামলায় স্বাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে বলে জানান তিনি। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওইদিন খুলনা মুখ্য মহানগর হাকিমের এজলাসের সামনে, এজি পেনশন অফিসের পেছনে, ডাকবাংলো জামে মসজিদের পাশে, রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে, দৌলতপুরের বিএল কলেজের পূর্ব পাশে ও সরকারি শিশুসদন এলাকায়, সোনাডাঙ্গা কেডিএ নিউমার্কেটের সিঁড়িঘরে ও লতিফ ফিলিং স্টেশনের পাশে, বটিয়াঘাটা উপজেলার খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে এবং বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসের পাশে বোমা হামলার ঘটনা ঘটেছিল। 

পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমার স্প্লিন্টার ও জেএমবির লিফলেট উদ্ধার করে। এই সিরিজ হামলার ঘটনায় খুলনায় সদর ও দৌলতপুর থানায় দুটি করে এবং সোনাডাঙ্গা ও বটিয়াঘাটা থানায় একটি করে মামলা দায়ের করা হয়। এর মধ্যে খুলনা সদর থানায় করা মামলায় পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে ২০০৫ সালের ৮ নভেম্বর। আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয় ২০০৮ সালের ১২ জুন। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ওই বছর ২২ জুলাই। এ মামলায় সাক্ষী রয়েছেন ৪৭ জন। 

দৌলতপুর থানায় দায়ের করা মামলার চার্জ গঠন হয় ২০০৮ সালের ২০ মে। সাক্ষী রয়েছেন ২৯ জন। সোনাডাঙ্গা থানায় করা মামলায় চার্জ গঠন হয় ২০০৮ সালের ২৯ জুন। এ মামলায় ৩৯ জন সাক্ষী রয়েছে। এর আগে বটিয়াঘাটা থানায় দায়েরকৃত মামলায় ২০১০ সালের ৩১ মে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সেকেন্দার আলী রায় দেন।

মামলার রায়ে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ দুই জনের প্রত্যেককে সাত বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ড দেওয়া হয়।

খুলনা সদর থানায় দায়ের করা মামলার আসামিরা হলেন শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলাভাই, শহীদুল্লাহ ওরফে লোকমান, মাহবুবুর রহমান ওরফে লিটন ওরফে পলাশ, আসাদুল ইসলাম ওরফে আসাদুল ওরফে আরিফ ওরফে আসাদ, মেহেদী হাসান ওরফে তানভীর, খালিদ হাসান ওরফে মন্টু, হাফেজ মাহমুদ ওরফে হাসান ওরফে সুমন, সাইফুল ইসলাম। এদের মধ্যে শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম