পানির নিচে লঞ্চঘাট

মোংলা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২১, ১৬:৩১আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৬:৩১

বাগেরহাটের মোড়েলগঞ্জে ফুলহাতা লঞ্চঘাটের পল্টুনটি দুই দিন ধরে পানিতে ডুবে আছে। এতে ভোগান্তিতে পড়েছে নৌ পথের প্রতিদিনের শত শত যাত্রী। দুই দিন অতিবাহিত হলেও এটা উদ্ধারে কোনও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলার পানগুছি নদীর তীরবর্তী ছয়টি লঞ্চ ঘাটের মধ্যে ঐতিহ্যবাহী ফুলহাতা বাজার সংলগ্ন ঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘাট থেকে প্রতিদিন শত শত যাত্রী ওঠা-নামা করে। বাগেরহাট জেলা সদরসহ মোড়েলগঞ্জ উপজেলা সদর, জিউধরা ও বহরবুনিয়াসহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের লোকজনের যাতায়াতের জন্য এ ঘাটটি গুরুত্বপূর্ণ মাধ্যম। 

এছাড়া বিভিন্ন এলাকা থেকে যাত্রীবাহী ট্রলার ও নৌকার যাত্রীরা এ লঞ্চঘাট থেকে ওঠা-নামা করে। মোড়েলগঞ্জ সদর থেকে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন বহরবুনিয়া ইউনিয়ন। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীপথে লঞ্চ ও ট্রলারযোগে এলাকার জনসাধারণ ও শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। লঞ্চঘাটটি ডুবে যাওয়ায় এসব যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। 

এ ব্যাপারে বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান টিএম রিপন জানান, সম্ভবত পন্টুনের তলা লিকেজ হয়ে দুই দিন আগে লঞ্চঘাটটি ডুবে গেছে। এর ফলে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিসিএর তত্ত্বাবধানে লঞ্চঘাটে দায়িত্বেরত কর্মকর্তা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকতার্দের অবহিত করেছেন। এলাকাবাসী দ্রুত লঞ্চঘাটটি মেরামতের দাবি  জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাহাঙ্গীর আলম বলেন, ডুবে যাওয়া ফুলহাতা লঞ্চঘাটের পন্টুনের বিষয়ে তিনি জানেন না। তবে খবর নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকতার্দের অবহিত করবেন বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম