মাদক ও সেবনের সরঞ্জামসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার 

যশোর প্রতিনিধি
২২ আগস্ট ২০২১, ১০:৫৯আপডেট : ২২ আগস্ট ২০২১, ১০:৫৯

যশোরের একটি আবাসিক হোটেল থেকে মাদক এবং সেবনের সরঞ্জামসহ দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে দুই বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি চারটি পাইপ লাইটার উদ্ধার করা হয়।

ওই দুই পুলিশ সদস্যের নাম মুজাহিদ (২৭) ও আজম মোল্যা (৩০)। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা (নম্বর ৯৭/ ২১.০৮.২০২১) হয়েছে। 

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের উপরে যশোর আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, পুলিশ কনস্টেবল মুজাহিদ (কং- ১৭৩৪) ও আজম মোল্যা (কং-১৩১১৬, বরখাস্ত ) যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম সেখানে অভিযান চালান। সেখানে তাদের হেফাজত থেকে দুই বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি লাইটার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ওই দুই পুলিশ সদস্য মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। আটক মুজাহিদ যশোরের চাঁচড়া ফাঁড়িতে কর্মরত। তার বাড়ি বাগেরহাট জেলার জয়গাছি গ্রামে, বাবার নাম আব্দুল জব্বার মোল্যা। এছাড়া মুজাহিদ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন, বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত আছেন। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

/টিটি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের