স্ত্রী-সন্তান হত্যা: আবাসিক হোটেল থেকে যুবক গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১

স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগে ওয়াহিদুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে বেনাপোলের হোটেল ইন্টারন্যাশনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ভারতে পালিয়ে যাওয়ার জন্য এখানে অবস্থান করছিলেন। ওয়াহিদুল ইসলাম ঢাকা উত্তর যাত্রাবাড়ী এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে। পরকীয়ার কারণে স্ত্রী রুমি আক্তারকে মাথায় আঘাত করে হত্যা করার পর দেড় বছর বয়সী শিশু রিসাতকে বালিশচাপা দিয়ে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায় ওয়াহিদুল ইসলাম। তাকে গ্রেফতারের জন্য নজরদারি বাড়ায় পুলিশ।

ওয়াহিদুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, ওয়াহিদুল ইসলাম ঢাকা থেকে পালিয়ে এসে বেনাপোলের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে যশোর আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম