মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর 

খুলনা প্রতিনিধি 
১০ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০

খুলনা মহানগরীর আলীর ক্লাব মোড়ে বৃহস্পতিবার দিবাগত রাতে (১০ সেপ্টেম্বর) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই বন্ধু। নিহতরা হলেন নগরীর সাহেবের কবরখানা সিমেট্রি রোডের গৌতম হাজরার ছেলে সৌরভ হাজরা ও তার বন্ধু শুভ কর্মকার। রাত ১২টার পর দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন।

সোনাডাঙ্গা থানার এসআই বিপ্লব জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলটি খুব দ্রুত গতিতে ছুটছিল। আলীর ক্লাব সংলগ্ন একটি পাম্পের দেয়ালে এটির সজোরে ধাক্কা খযায়। পরে মোটরসাইকেলের দুই আরোহী মাথায় গুরুতর আঘাত পান। তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সৌরভ হাজরার বড়ভাই সবুজ হাজরা বলেন, রাত পৌনে একটার দিকে সোনাডাঙ্গা থানা থেকে জানানো হয় ছোটভাই সৌরভ হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালে গিয়ে জানতে পারি সৌরভ ও তার বন্ধু মারা গেছে। 

তিনি জানান, সৌরভ ঠিকাদারি ব্যবসা ও তার বন্ধু শুভ সোনার দোকানের কর্মকার ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী