এনওসি ছাড়াই সপ্তাহের ৭ দিন ফেরা যাবে ভারত থেকে

বেনাপোল প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:১২

এখন থেকে সপ্তাহের সাত দিনই ভারত থেকে বাংলাদেশে ফিরতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা। যাতায়াতের জন্য অনাপত্তিপত্রও (এনওসি) লাগবে না।

এমন একটি আদেশ সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেনাপোল ইমিগ্রেশনে এসেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আদেশ আমার দফতরে এসেছে। এতে বলা হয়েছে, এখন থেকে সপ্তাহে সাত দিনই ভারত থেকে ভারতীয় কিংবা বাংলাদেশি যাত্রী আসা-যাওয়া করতে পারবেন। এ সময় তাদেরকে অবশ্যই করোনা নেগেটিভের সনদ সঙ্গে আনতে হবে। এই আদেশ কার্যকর হওয়ায় আজ বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশে যাত্রী দেশে প্রবেশ করেছেন। কোনও এনওসি লাগছে না। 

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, সপ্তাহে তিন দিনের পরিবর্তে এখন থেকে সাত দিনই যাত্রীরা দেশে ফিরতে পারবেন। তবে ৭২ ঘণ্টার করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক। এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস থেকে কারও অনাপত্তিপত্র লাগবে না। যেসব যাত্রীর করোনার উপসর্গ বা পজিটিভ থাকবে, তাদেরকে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের