ইভ্যালির রাসেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২০:২০

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার জাহাঙ্গীর আলম চঞ্চল নামে এক ব্যক্তি অভিযোগটি দেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক এসআই রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য এসআই শঙ্কর কুমার বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েক কিস্তিতে টাকা পরিশোধের পরও মোটরসাইকেল ডেলিভারি না দেওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন চঞ্চল।’

জাহাঙ্গীর আলম চঞ্চল জানান, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেল কেনার জন্য চলতি বছরের ২৯ মে অর্ডার দেন। কয়েক কিস্তিতে ১ জুন পর্যন্ত এক লাখ ৩০ হাজার ১৪০ টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধের ৪৫ কার্যদিবসের মধ্যে পণ্যটি ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন মাস পার হয়ে গেলেও তিনি বাইক পাননি। ইভ্যালির হটলাইন নম্বরে যোগাযোগ করেও কোনও সমাধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, এক ভুক্তভোগী গ্রাহকের মামলায় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে মোহাম্মদপুরের বাসায় অভিযান পরিচালনা করে স্ত্রীসহ রাসেলকে গ্রেফতার করা হয়। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে আরিফ বাকের নামের ওই ব্যক্তি গুলশান থানায় মামলাটি করেছেন। মামলায় অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়েছে। এ মামলায় তারা বর্তমানে তিন দিনের রিমান্ডে আছেন।

 

/এফআর/
সম্পর্কিত
চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
ইভ্যালির রাসেল ও শামীমা গ্রেফতার 
ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের জেল
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী