বাগেরহাটে ইউপি নির্বাচনে সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

বাগেরহাট প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:১০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৪

বাগেরহাটের ৯ উপজেলার ৬৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। তবে সহিংসতার আশঙ্কায় এসব ইউনিয়নের ৫৯৯টি কেন্দ্রের সবকটিকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জানা গেছে, নির্বাচনটি শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যেই জেলার ৬৫ ইউনিয়নের ৩৮টিতে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীদের বিপক্ষে দলটির বিদ্রোহীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় সহিংসতার আশঙ্কা করছেন অনেকে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকেই জেলার ৯ উপজেলার সদর থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনি সরঞ্জাম। ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারের ২২ সদস্যের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি, র‌্যাবের তিনটি টহল টিম, চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, ‘জেলায় প্রথম ধাপে ৭৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭০টিতে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। করোনার কারণে দুই দফা পেছানো (স্থগিত) হয়। এ অবস্থায় তিন ইউনিয়নের প্রার্থীর মৃত্যু, একটিতে মামলা ও একটি ইউনিয়নের সব পদের একক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভোটের আগেই নির্বাচিত হওয়ায় এই পাঁচ ইউনিয়নে ভোট হচ্ছে না।’

তিনি বলেন, ‘৬৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০০, সদস্য পদে দুই হাজার ২৫৫ ও সংরক্ষিত সদস্য পদে ৭৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ৫৯৯টি কেন্দ্রে বুথ সংখ্যা দুই হাজার ৮১৯টি। জেলার সব কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নির্বাচন শান্তিপূর্ণ করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী