বেনাপোল ইমিগ্রেশনে ভারতফেরত বাংলাদেশির মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৮

ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার সময় বেনাপোল ইমিগ্রেশনে আব্দুর রহিম (৪৮) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার দক্ষিণখান এলাকার হোলান রোডের বাসিন্দা জহিরুল হকের ছেলে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে বেনাপোল আসার পর পাসপোর্টের কার্যক্রম শেষ করেন। এরপর ইমিগ্রেশন কাস্টমস থেকে বের হওয়ার মুহূর্তে অসুস্থবোধ করলে আকস্মিক মেঝেতে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান।

কুলি আকবার আলী বলেন, ‘‘ভারত থেকে বেনাপোল চেকপোস্টের নো ম্যান্সল্যান্ডে এলে ওনার লাগেজ নিয়ে ইমিগ্রেশন আসছিলাম। তখন তিনি আমাকে বলেছিলেন, ‘শরীরটা ভালো লাগছে না’। দুই মিনিট বিশ্রাম নিয়ে ইমিগ্রেশনে এসে নিজের পাসপোর্টের অফিসিয়াল কাজ করে বের হয়ে আসছিলেন। হঠাৎ মেঝেতে পড়ে যান তিনি। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।’’

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‘রবিবার দুপুরে ভারত থেকে চিকিৎসা নিয়ে আব্দুর রহিম নামের এক বাংলাদেশি দেশে ফেরেন। ইমিগ্রেশনে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ইমিগ্রেশনে কার্যক্রম শেষ করে বের হওয়ার সময় মেঝেতে পড়ে যান এবং ওই সময় তার মৃত্যু হয়।’

/এফআর/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম