স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় স্বামী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৪

অন্যজনের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় হাজির হয়েছেন জসিম উদ্দিন নামে এক ব্যক্তি। আহত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকার ফেরিঘাট রোডে এ ঘটনা ঘটে। ঘটনার পর রক্তমাখা জমা পরেই জসিম উদ্দিন সদর থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। 

পুলিশের কাছে জসিম উদ্দিন স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে সদরের বড় বাজারের এক ব্যবসায়ীর সঙ্গে আমার স্ত্রীর প্রেমের সম্পর্ক চলছিল। এ নিয়ে সকালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ছুরিকাঘাত করতে এগিয়ে এলে আমি ছুরিকাঘাত করি।

তবে গৃহবধূর পরিবার জানিয়েছে, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে জসিম উদ্দিন স্ত্রীকে ছুরিকাঘাত করেছে। এ ঘট্নার বিচার চায় গৃহবধূর পরিবার।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদ হাসান বলেন, গৃহবধূর ডান হাতে ১৫টি সেলাই দেওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর।

সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, স্ত্রীকে ছুরিকাঘাতের পর রক্তমাখা অবস্থায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন জসিম উদ্দিন। জসিম নিজেও ছুরিকাঘাতে আহত হয়েছেন। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ