পাচারের ৩ বছর পর দেশে ফিরলো ৩৭ কিশোর-কিশোরী

বেনাপোল প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৫

তিন বছর পর যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ৩৭ বাংলাদেশি কিশোর-কিশোরী। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। পাচার প্রতিরোধ নিয়ে কাজ করা এনজিও সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এসব কিশোর-কিশোরীকে আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করবে। পাশাপাশি তাদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও নেবে। ফেরত আসাদের মধ্যে ২১ জন কিশোর ও ১৬ জন কিশোরী।

খোঁজ নিয়ে জানা যায়, এসব কিশোর-কিশোরীর বাড়ি কুমিল্লা, খুলনা, যশোর, গোপালগঞ্জ, বাগেরহাট, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, নড়াইল, রাজশাহী, বরিশাল ও কুড়িগ্রাম জেলায়। প্রত্যেকের বয়স ১২-১৮ বছরের মধ্যে। দুই থেকে তিন বছর আগে ভালো চাকরির কথা বলে বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করা হয়।

জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তা মুহিত হোসেন বলেন, অভাব-অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে এদের ভারতে পাচার করে দালালরা। পরে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ভারতীয় পুলিশ পাচারকারীদের কাছ থেকে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থার লিলুয়া, ধ্রুব আশ্রম, কিশোরালয় ও সুকন্যা নামে শেল্টার হোমে। পরে উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশি কিনা যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, বিভিন্ন সময়ে টাকা-পয়সা রোজগারের আশায় দালালের মাধ্যমে ভারতে যায় তারা। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজের সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজার মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

/এএম/
সম্পর্কিত
ইতালির কথা বলে লিবিয়ায় বিক্রি, নির্যাতন চালিয়ে ৬৩ লাখ টাকা আদায়
পাঁচ বছর ও ২৮ দিন বয়সী সন্তানকে পৌনে তিন লাখ টাকায় বিক্রি করলেন বাবা
মানবপাচারের অভিযোগ: বাংলাদেশি ট্রাভেল এজেন্সিকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের