পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার

বিনোদন ডেস্ক
০২ মে ২০২৪, ১৮:১৭আপডেট : ০২ মে ২০২৪, ১৮:১৭

বয়স যখন মাত্র পাঁচ। তখন ডুয়ান এডি হাতে তুলে নিয়েছিলেন গিটার। সেই থেকে আমৃত্যু ছয় তারেই বুনেছেন স্বপ্ন, বেঁধেছেন গান, ছড়িয়েছেন মোহ। তার সুরময় সেই জীবন থেমে গেছে। গত ৩০ এপ্রিল মারা গেছেন কিংবদন্তি এই ব্যান্ড মিউজিশিয়ান। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

শিল্পীর স্ত্রী ডিড এডি জানিয়েছেন, অনেক দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন ডুয়ান। সেই জটিলতায় ফ্রাঙ্কলিনের এক হাসপাতালে ভর্তি অবস্থায় মারা গেছেন তিনি।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ১৯৫০ ও ৬০-এর দশকে ইনস্ট্রুমেন্টাল পরিবেশনায় বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন ডুয়ান এডি। তার রেকর্ড বিক্রি হয়েছিল মিলিয়ন মিলিয়ন কপি। তার পারফর্মেন্সের আলাদা একটি ধাঁচ ছিল, যেটা ‘টোয়াং’ নামে পরিচিতি পায়। রক মিউজিকে ইলেকট্রিক গিটারের প্রচলনে অসামান্য ভূমিকা রেখেছিলেন তিনি।

জর্জ হ্যারিসন, জিমি হেনড্রিক্স ও ব্রুস স্প্রিংস্টেনসহ বহু নন্দিত গিটারিস্টকে অনুপ্রাণিত করেছিলেন ডুয়ান এডি। কালজয়ী ব্যান্ড ‘ক্রেডেন্স ক্লিয়ারওয়াটার রিভাইভাল’র প্রতিষ্ঠাতা গায়ক ও গিটারিস্ট জন ফগার্টি বলেছেন, ‘ডুয়ান এডি ছিলেন গিটারের সম্মুখসারির মানুষ। তিনিই রক অ্যান্ড রোলের প্রথম গিটার গড।’

ডুয়ান এডি জানা যায়, গিটারে কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না ডুয়ান এডির। তবে ছিল সুক্ষ কান ও সৃষ্টিশীল মন। সেই শক্তিতেই তিনি ছয় তারে সুরের ঝংকার তুলেছিলেন। জীবনভর নানা নীরিক্ষা চালিয়েছিলেন সুর নিয়ে। একবার ২ হাজার গ্যালন পানির একটি ট্যাংক নিয়েছিলেন; অতঃপর সেটার ভেতরে স্পিকার রেখে শব্দের ইকো তৈরি করেছিলেন তিনি।

এ নিয়ে ২০১৩ সালের এক সাক্ষাৎকারে ডুয়ান এডি বলেছিলেন, ‘স্টুডিওতে বসে বসে গানের বিভিন্ন ধরণ এবং বিচিত্র সংগীতায়োজনের ভাবনা খুঁজে বের করতে খুব ভালো লাগে আমার।’

শেষ বয়সে ডুয়ান এডি উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কর্নিংয়ে ১৯৩৮ সালের ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন ডুয়ান এডি। ১৯৯৪ সালে তিনি ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’-এ জায়গা করে নিয়েছিলেন। এছাড়া ১৯৮৬ সালে ‘পিটার গান’র জন্য বেস্ট কান্ট্রি ইনস্ট্রুমেন্টাল ক্যাটাগরিতে গ্র্যামি জিতেছিলেন তিনি।  

/কেআই/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন
সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প