যৌতুক মামলায় কারাগারে সিআইডির এসআই

খুলনা প্রতিনিধি 
২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:১২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:১২

যৌতুক মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) মিঠুন রায়কে কারাগারে পাঠিয়েছেন খুলনার আদালত। বুধবার (২২ সেপ্টেম্বর) আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। এরপর খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক দিলরুবা আক্তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী ড. মো. জাকির হোসেন জানান, মিঠুন রায় ঢাকা সিআইডির মালিবাগ কার্যালয়ের সাইবার শাখায় কর্মরত। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার বান্দা গ্রামের অমলেন্দু রায়ের ছেলে।

মামলায় বাদীপক্ষে ছিলেন আরও ছিলেন নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি অলোকানন্দা দাস। আর আসামিপক্ষে ছিলেন সেলিনা আক্তার পিয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মিঠুন রায়ের সঙ্গে ২০১৫ সালে একটি বিয়ের অনুষ্ঠানে খুলনার বাটিয়াঘাটা উপজেলার দেবিতলা গ্রামের দেবদাস বিশ্বাসের মেয়ে তিথী বিশ্বাসের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালে তিথীকে নোটারি পাবলিকের মাধ্যমে গোপনে বিয়ে করেন মিঠুন। বিয়ে করে খুলনা ও ঢাকায় বিভিন্ন স্থানে তিথীকে নিয়ে স্ত্রী পরিচয়ে বসবাস করেন। এক পর্যায়ে তিথী গর্ভবতী হয়ে পড়লে গর্ভপাত করান। পরবর্তীতে মিঠুনকে বাড়িতে স্ত্রী পরিচয়ে নিতে বলেন তিথী। কিন্তু দুই বিঘা জমি, ১০ ভরি স্বর্ণ ও ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন মিঠুন। পরে তিথীকে নির্যাতন ও মারধর করেন। এ ঘটনার পর তিথী খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

আইনজীবী জাকির হোসেন বলেন, মামলাটি তদন্তের জন্য বটিয়াঘাটার নারী কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত। কিন্তু মিঠুন পুলিশের প্রভাব খাটিয়ে তদন্ত কর্মকর্তাকে প্রভাবিত করেন। এরপর আদালত তিথী বিশ্বাসের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালে সরাসরি মামলাটি আমলে নেন এবং মিঠুনের বিরুদ্ধে সমন জারি করেন। বুধবার মিঠুন রায় আদালয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে মিঠুন রায়ের জামিন আবেদন না মঞ্জুর করেন এবং কারাগারে পাঠান।

তিনি আরও জানান, মিঠুন রায়ের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। একটি যৌতুক মামলা ও অপরটি পারিবারিক মামলা।

/এসএইচ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম