দিল্লিতে বেড়াতে গিয়ে আটক, ছয় মাস পর ফিরলো ৩ বন্ধু

বেনাপোল প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৬

অবৈধভাবে ভারতে প্রবেশ ও দিল্লিতে বেড়াতে গিয়ে আটক হওয়ার ছয় মাস পর দেশে ফিরেছে তিন বন্ধু। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরত আসে। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।  

ফেরত আসা তিন বন্ধু যশোরের অভয়নগর থানার গোয়াখোলা গ্রামের সালাম সরদারের ছেলে আসাদ সরদার(১৬), মৃত বাবু ফকিরের ছেলে সবুজ ফকির (১৮) ও সোনা মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (২০)।

বেনাপোল পোর্ট থানার এসআই মুরাদ হোসেন বলেন, ছয় মাস আগে অভয়নগর থানার গোয়াখোলা গ্রামের প্রতিবেশী আল আমিন নামে একটি ছেলের সঙ্গে তিন বন্ধু ভারতের দিল্লিতে ঘুরতে যায়। সেখানে একটি রেলস্টেশন এলাকায় আল আমিন তাদের ফেলে পালিয়ে যায়। এ সময় রেল পুলিশের হাতে তারা আটক হয়। পরে আদালতের মাধ্যমে হোলি চাইল্ড নামে একটি শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। উদ্ধার হওয়া কিশোররা বাংলাদেশি কিনা যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরে। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মুজিবর রহমান বলেন, দালালের মাধ্যমে তারা ভারতে যায়। সেখানে রেলস্টেশনে ঘোরাঘুরির সময় পুলিশ তাদের আটক করে এবং আদালতে পাঠায়। একটি এনজিও’র হেফাজতে থাকার ৬ মাস পর আজ তারা দেশে ফেরত আসে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১
মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১
রোগী বললেন ১ হাজার টাকায় ভ্যাকসিন কিনেছি, শুনে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী
রোগী বললেন ১ হাজার টাকায় ভ্যাকসিন কিনেছি, শুনে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব