ঘুষ না দেওয়ায় আমার জমি রেজিস্ট্রি হয়নি: প্রতিমন্ত্রী

যশোর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:০১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, ঘুষ দিতে না পারায় আমার জমি রেজিস্ট্রি হয়নি।তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানে লেখা ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’। এই কথা কেউ বিশ্বাস করলেও আমি করি না। কারণ, প্রতিমন্ত্রী হয়েও এক সপ্তাহ আগে ছেলের নামে জমি রেজিস্ট্রি করতে ঘুষের টাকা না দেওয়ায় আমার কাজ হয়নি। আমি লজ্জায় তা কাউকে বলতেও পারিনি। ফলে এ ধরনের সাইনবোর্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। একই সঙ্গে কখনও কাউকে মিথ্যা তথ্য দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জনসচেতনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, দেশে জনকল্যাণে যত আইন হয়েছে, তা আওয়ামী লীগের আমলেই হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতাত্তোর যে সংবিধান দিয়েছেন সেটিতেও বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা ছিল। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে ২০০৯ সালে জনগণকে তথ্য অধিকার আইন উপহার দেন। এতে মানুষ উপকৃত হচ্ছেন। 

ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিন। 

উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, মণিরামপুর পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন প্রমুখ। সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাপ খেলা দেখানোর মধ্য দিয়ে তথ্য আইন বিষয়ক প্রচারণা চালানো হয়।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম