কুষ্টিয়ায় এক রাতে দুই মন্দিরের প্রতিমা ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২১, ১৯:৪২আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৯:৪২

কুষ্টিয়ায় এক রাতে দুই উপজেলায় প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (২ অক্টোবর) রাতে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে নফরকান্দি গ্রামে নফরকান্দি মহামায়া মন্দির এবং খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামের হিন্দু মহল্লায় অবস্থিত আজইল সর্বজনীন দুর্গা মন্দিরে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আজ সকালে নফরকান্দি মহামায়া মন্দিরের সামনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি প্রতিমার মাথা ভেঙে মাটিতে পড়ে আছে।

মিরপুরের ছতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, এর আহে এলাকায় এমন কোনও ঘটনার নজির নেই। আশা করি দ্রত দোষীদের খুঁজে বের করে আইনানুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের জানান, আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

অপরদিকে, খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামের হিন্দু মহল্লায় অবস্থিত আজইল সর্বজনীন দুর্গা মন্দিরে চারটি মূর্তির মাথা ভেঙে মাটিতে ফেলে রাখে দুর্বৃত্তরা।

মন্দির কমিটির সভাপতি চণ্ডী কুমার বিশ্বাস জানান, রাত সাড়ে ৩টা পর্যন্ত তিনি মন্দিরেই ছিলেন। সকালে জানতে পারেন, কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে। দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হয়। দুর্বৃত্তরা চারটি মূর্তির মাথা ভেঙে মাটিতে ফেলে রাখে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, মন্দিরের জায়গা নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মামলাও চলছে আদালতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আরও তদন্ত চলছে। 

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, রাত দেড়টা পর্যন্ত মন্দিরে লোকজন কাজ করেছেন। সেখানে সিসি ক্যামেরা ছিল। কিন্তু চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় রাতে ক্যামেরা খুলে বাড়ি নিয়ে যান মন্দির কমিটির এক সদস্য। কয়েকটি মূর্তির মাথা ভেঙে ফেলা হয়েছে। কেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও চিহ্নিত করা যায়নি। পুলিশ এ ঘটনায় কাজ করছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার আইকা সংঘ পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।

/এসএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই