খুলনার ইজিবাইক চালকের লাশ মিললো নড়াইলে

খুলনা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ০৮:৪৫আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০৮:৫১

খুলনার রূপসা উপজেলার মহিষাগুনি এলাকার ইজিবাইক চালক রাজু শেখ (২২) গত ৩০ সেপ্টেম্বর নিখোঁজ হন। ১ অক্টোবর এ ব্যাপারে রূপসা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। এরপর গতকাল রবিবার সন্ধ্যায় নড়াইলের নড়াগাতির একটি বিল থেকে তার লাশ উদ্ধার হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রুখসানা খাতুন বলেন, রাজুর গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়। তার ইজিবাইক ছিনতাই হয়েছে। আজ নড়াইলে রাজুর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সঠিক তদন্ত করা হবে।

নিহতের বাবা ইসলাম শেখ বলেন, রূপসার সেনেরবাজার থেকে ৩০ অক্টোবর রাত ৯টার দিকে ৫০০ টাকা ভাড়ায় যাত্রী নিয়ে তেরখাদার মাথাভাঙ্গার দিকে যান রাজু। এরপর থেকে ইজিবাইকসহ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার স্ত্রী মুসলিমা ১ অক্টোবর রূপসা থানায় একটি জিডি করেন। 

পরে নড়াইলের নড়াগাতিতে রাস্তার পাশে রাজুর জুতা দেখে চিনতে পেরে আশাপাশ এলাকায় খোঁজ-খবর নেওয়া হয়। এক পর্যায়ে বিলের মধ্যে পুঁতে রাখা রাজুর লাশ পাওয়া যায়। পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। রাজুর দুইটি মেয়ে শিশু রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম