কুষ্টিয়ায় ৫ শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৬, ০৯:১২আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ০৯:১৫

কুষ্টিয়া

কুষ্টিয়ায় হঠাৎ করে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় শীতজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে।

গত কয়েক দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ শতাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। অনেক শিশুকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বল্প লোকবল ও পর্যাপ্ত জায়গার অভাবে তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, ১২ শয্যাবিশিষ্ট শিশু ওয়ার্ডে রয়েছে ৮০টি শিশু। অর্ধেকের বেশি শিশু রোগীকে হাসপাতালের মেঝেতে ও দর্শনাথীদের খাবার স্থানে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ডায়রিয়া ছাড়াও অনেক শিশুই নিউমেনিয়া ও সর্দি-কাশিতে ভুগছে।

রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবারহ না থাকায়। তাদের অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।

হাসপাতালে ভর্তি আরিদ নামে এক শিশুর মা বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় আমার ১ বছরের বাচ্চাকে হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে ভর্তি করার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

আরেক শিশুর মা কামরুন্নাহার জানান, তার ৮ মাস বয়সী সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। গত ৬ জানুয়ারি শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে এখন পর্যন্ত অবস্থার কোনও পরিবর্তন হয়নি। মঙ্গলবার ডাক্তার ডায়রিয়া ওয়ার্ডে রেফার করেছে। এখানে এসেও পরিবর্তনের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

মধুপুর গ্রামের তাসলিমার মা জানান, হাসপাতাল থেকে শুধু স্যালাইন সরবরাহ করা হচ্ছে। অন্যান্য ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।

কর্তব্যরত নার্সরা জানান, শীতের সময় ঠাণ্ডা আবহাওয়া থেকে শিশুকে দূরে রাখা এবং গরম কাপড় পরানো অত্যন্ত জরুরি। ডায়রিয়া এক ধরনের পানিবাহিত রোগ। শিশুদের এই ডায়রিয়া রোটা ভাইরাসের কারণে হয়ে থাকে। ৬ থেকে ১৬ মাস বয়সী আক্রান্ত শিশুকে ঘন ঘন খাবার স্যালাইন ও মায়ের বুকের দুধ খাওয়ানো প্রয়োজন। এছাড়া শিশুদের মায়ের বুকের দুধ ও রোটারি টিকা দিলে ডায়ারিয়া হওয়ার আশঙ্কা অনেক কম থাকে।

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক অফিসার ডা. তাপোস কুমার জানান, ডায়রিয়ায় স্যালাইনের সঙ্গে জিংক, লিভোক্সিন, প্যারাসিটামল, সালবিউটামল, সিপ্রো ও বমির জন্য সিরাপের প্রয়োজন হয়। হাসপাতল থেকে ইনজেকশনসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম