মোটরসাইকেলে এসে ঠিকাদারকে গুলি

মোংলা প্রতিনিধি 
০৯ অক্টোবর ২০২১, ০৯:১১আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৯:১৭

বাগেরহাট শহরতলীর পশ্চিম হাড়িখালী এলাকায় সিরাজুল ইসলাম মনোজ (৪০) নামে এক ঠিকাদারের ওপর গুলি চালানো হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) রাতে মোটরসাইকেলে করে আসা একদল সন্ত্রাসী ওই ব্যবসায়ীর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। 

স্থানীয়রা গুলিবিদ্ধ ঠিকাদারকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। 

গুলিবিদ্ধ ঠিকাদার মনোজ বাগেরহাট শহরতলীর কৃঞ্চনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। 

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঠিকাদারের ওপর গুলিবর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা, কী কারণে ঠিকাদারকে গুলি করেছেন সে বিষয়ে কিছু জানাননি তিনি। এ ঘটনার পর বাগেরহাট শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

ঠিকাদারের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যার পর ঠিকাদার সিরাজুল ইসলাম মনোজ পশ্চিম হাড়িখালী এলাকার ওয়াজেদ মহুরির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা একদল সন্ত্রাসী তার ওপর গুলি চালায়। স্থানীয়রা গুলির শব্দ শুনে ছুটে এসে আহত ঠিকাদারকে রাস্তায় পড়ে থাকতে দেখেন।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম