চেয়ারম্যান প্রার্থীর ফাঁকা গুলি 

মোংলা প্রতিনিধি 
১০ অক্টোবর ২০২১, ০৯:৪২আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০৯:৪২

বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রতিপক্ষকে ভয় দেখাতে ফাঁকা গুলি ছুড়েছেন চেয়ারম্যানপ্রার্থী আব্দুল হাই খান। বসতবাড়িতে হামলার আশঙ্কায় ফাঁকা গুলি ছুড়েছেন বলে দাবি করেছেন তিনি। শনিবার (৯ অক্টোবর) রাতে মোড়েলগঞ্জ সদরের কৃষিব্যাংক রোডে এ ঘটনা ঘটে। 

আব্দুল হাই খান খাউলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে তফসিলভুক্ত খাউলিয়া ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত রাতে তিনি ফাঁকা গুলি ছুড়েন।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল হাই খান বলেন, একদল যুবক আমার ওপর হামলার জন্য বাড়ির সামনে ভিড় করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। এসময় আমি লাইসেন্সকৃত বন্দুক দিয়ে আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ি। 

থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, গুলি ছোড়ার মত ঘটনা ঘটেনি, তবুও হাই খান গুলি ছুড়েছেন। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে এ ঘটনায় ক্ষমতসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম