বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে তিনটি স্বর্ণের বারসহ রফিকুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। বিএসএফ সদস্যদের হাতে আটক রফিকুল ইসলাম সীমান্তবর্তী সাদিপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে।
রবিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পেট্রাপোল বন্দরে পণ্যবাহী ট্রাক নিয়ে প্রবেশের সময় তল্লাশি চালিয়ে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আশরাফ আলী বলেন, বিএসএফ বাংলাদেশি একটি পণ্যবাহী ট্রাক তল্লাশি করে তিনটি স্বর্ণের বারসহ চালক রফিকুল ইসলামকে আটক করেছে বলে শুনেছি।
সূত্র জানায়, বাংলাদেশি ট্রাক ড্রাইভার রফিক গেট পাস নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেন।









