নিজ ঘরে মিললো ভ্যানচালকের অর্ধগলিত লাশ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ০৯:৪৪আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০৯:৪৪

চুয়াডাঙ্গার জীবননগরে সমশের আলী নামে এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের তার বসতঘরে বৈদ্যুতিক তারের সঙ্গে পেচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

ভ্যানচালক সমশের আলী (৪৫) জীবননগর সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা স্কুল পাড়ার মল্লিক মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, ভ্যানচালক সমশের আলী পরিবারের সদস্যদের থেকে আলাদা হয়ে একা একা থাকতো। সে সেখানে অনেকটা অরক্ষিতভাবে হাই ভোল্টেজ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে রান্নার কাজ করতো। এছাড়া ইলেকট্রিক ভ্যানেও চার্জ দিতো। ধারণা করা হচ্ছে ওই সংযোগে অসাবধানতাবশত জড়িয়ে তার মৃত্যু হয়। 

তবে পরিবারের সঙ্গে না থাকায় কখন এবং কীভাবে  তার মৃত্যু হয়েছে তা কেউ সঠিকভাবে বলতে পারছে না। 

জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, স্বজনদের কোনও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই বুঝিয়ে দেওয়া হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম