চাকা পাংচার হয়ে খাদে বাস, নিহত এক আহত ১০

সাতক্ষীরা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১৭:৩৪আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৭:৩৪

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরের দিকে সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-১১-০১১৬) পাটকেলঘাটার শাকদহ বটতলা মোড়ে এলে সামনের ডান পাশের চাকা পাংচার হয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে সুপারভাইজার পুরাতন সাতক্ষীরার ছালাম সরদারের পুত্র জাহিদুল সরদার (৩৮) ঘটনাস্থলে নিহত হন। আহত হন নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন।

আহতরা হলেন- সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মতলব সরদারের পুত্র সাজ্জাত সরদার (৫০), শ্যামনগর উপজেলার আব্দুল বারীর পুত্র ফরহাদুজ্জামান (২৪), ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের বদর উদ্দিনের পুত্র নওশের আলী (৭৫), চুকনগর গ্রামের সিরাজ সরদারের পুত্র আল আমিন (২৮) ও রনিজৎ কর্মকার (৪০), ডুমুরিয়ার রমেছা বেগম (৬০) এবং আফরোজা আক্তার (৪০)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। আহতদেরকে সাতক্ষীরা সদরসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি মো. নাজমুল হুদা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের