বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে পিটিয়ে ও অ্যাসিড ঢেলে হত্যা

যশোর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২১, ০১:১৩আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৩:২৬

যশোরের অভয়নগর উপজেলায় বিয়েতে রাজি না হওয়ায় শামিম হাসান (৩৫) নামে এক শ্রমিক তার নারী সহকর্মীকে পিটিয়ে ও অ্যাসিডে ঝলসে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার তালতলা এলাকার চামড়ার মিল এসএএফ ইন্ডাস্ট্রিজের ভেতরে এ ঘটনা ঘটে।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। শামিমকে বিকালে গ্রেফতার করা হয়েছে। নিহত কেয়া খাতুন অভয়নগরের গ্রামতলা গ্রামের আবুল কালামের মেয়ে। গ্রেফতার শামিম জাফরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শামিম ও কেয়া দীর্ঘদিন ধরে এসএএফ ইন্ডাস্ট্রিজে শ্রমিকের কাজ করছেন। কাজ করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার দুপুর ২টার দিকে খাবার বিরতির সময় শামিম বিয়ের জন্য কেয়াকে চাপ দেন। কেয়া বিয়েতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে লোহার রড দিয়ে কেয়ার মাথায় আঘাত করেন শামিম। এরপর মিলের কাজের জন্য বালতিতে রাখা অ্যাসিড তার শরীরে ঢেলে দেন। অ্যাসিডে কেয়ার শরীর ঝলসে যায়। তাকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

ওসি একেএম শামীম হাসান বলেন, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় শামিম লোহার রড দিয়ে পিটিয়ে ও অ্যাসিড ঢেলে কেয়াকে হত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এএম/এমএস/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম