পুকুরে ভেসে উঠলো বাবা-মা-মেয়ের লাশ

খুলনা প্রতিনিধি 
২৬ অক্টোবর ২০২১, ১০:২৮আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১০:৩১

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের একটি পুকুর থেকে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি বেগম (২৮) ও মেয়ে টুনি (১৩)।

স্থানীয়রা জানান, হাবিবুল্লাহ পেশায় দিনমজুর। তার মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী। লাশ উদ্ধারের পর তিন জনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী বলেন, তাদেরকে কেন বা কী কারণে হত্যা করা হয়েছে, এ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

কয়রা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন বলেন, সকালে খবর পেয়ে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনা আড়াল করতে লাশ পুকুরে ফেলা হতে পারে।

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম